Friday, April 3, 2026

রাজ্যসভা থেকে সাসপেন্ড আরও ৩ বিরোধী সাংসদ, সংখ্যা বেড়ে ২৭

Date:

Share post:

সংসদে(Parliament) বিরোধীদের কণ্ঠরোধ করতে ‘ফতোয়া’ চাপানো হয়েছে আগেই। আর সেই ফতোয়াকে হাতিয়ার করে সাসপেন্ড করা হচ্ছে একের পর এক বিরোধী সাংসদকে(Opposition MP)। বৃহস্পতিবার নতুন করে ৩ সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন আপ সাংসদ সন্দীপকুমার পাঠক, সুশীলকুমার গুপ্তা এবং নির্দল সাংসদ অজিতকুমার ভুঁইঞা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংসদে সাসপেন্ড হওয়া সদস্যের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। যাঁদের মধ্যে ৪ জন লোকসভার সদস্য।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সংসদে গুজরাটের বিষমদকাণ্ড নিয়ে সরব হন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। অভিযোগ সেই সময় সংসদ কক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন। যার জেরেই চলতি সপ্তাহের জন্য ওই সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁর পাশাপাশি সাসপেন্ড করা হয় আর ২ সাংসদকে। এদিকে সংসদে একের পর এক সাসপেনশনের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন।

পাশাপাশি সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের নিয়ে পঞ্চাশ ঘণ্টার ম‌্যারাথন অবস্থানের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। বিরোধী শিবিরের প্রত্যেকেই যাতে অবস্থানে এসে কিছুক্ষণ কাটান, সেই ব্যবস্থাও করেছে। একইসঙ্গে দেশে বাড়তে থাকা ভয়াবহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হয়েছে ঘাসফুল শিবির।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...