Thursday, June 25, 2026

BSNL-কে বাঁচাতে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ কেন্দ্রের

Date:

Share post:

টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-কে বাঁচাতে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেল কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এ কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি বললেন, বরাদ্দ অর্থ দিয়ে বিএসএনএলের বকেয়া মেটানোর পাশাপাশি আরও বেশি করে ফাইবার নেটওয়ার্ক (Fiber Network) বৃদ্ধি করা হবে। এছাড়াও বিএসএনএল-এর (BSNL) পরিষেবা উন্নত করার দিকে নজর দেওয়া হবে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় টলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ফোর জি ও ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য স্পেকট্রাম বরাদ্দ করার বিষয়েও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। এর পাশাপাশি বিএসএনএল-এর পরিকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণের জন্যও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহুর্তে ৩৩ হাজার কোটি টাকার ঋণ রয়েছে বিএসএনএল-এর। ঋণের বোঝা কমাতে বন্ড ইস্যু করা হবে। এর পাশাপাশি স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণও দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক বিএসএনএল-এর সঙ্গে মিশে যাবে।

দেশে একাধিক বেসরকারি টেলিকম সংস্থার হাত ধরে মোবাইল যোগাযোগে বড় বিপ্লব ঘটে গিয়েছে। অনেক কম খরচে রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোনের মতো সংস্থা ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। সেই লড়াইতেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে মৃতপ্রায় বিএসএনএল। বর্তমানে এই টলিকম সংস্থার মোট ৬.৮ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বর্তমানে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক ও বিএসএনএল মিলে গেলে এর সঙ্গে যুক্ত হবে আরও ৫.৬৭ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের যোগাযোগ। এগুলি দেশের ১ লক্ষ ৮৫ হাজার গ্রামে ছড়িয়ে আছে।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...