Wednesday, March 18, 2026

কানোয়ার যাত্রায় সহযাত্রীদের মারে মৃত সেনা জওয়ান

Date:

Share post:

হরিদ্বারে বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে সহযাত্রীদের মারে মৃত্যু হল এক সেনা জওয়ানের(army)। মৃত জওয়ানের নাম কার্তিক। ২৫ বছর বয়সী ওই সেনা জওয়ান বেরিয়েছিলেন কানোয়ার যাত্রার(Kanwar Yatra) উদ্দেশ্যে। গণপিটুনি(mob linching) ও মৃত্যুর ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার (Arrest) করেছে।

সূত্রের খবর, উত্তর প্রদেশের একদল পুণ্যার্থীর সঙ্গে ছিলেন কার্তিক। হরিয়ানা থেকে আসা আরেক পুণ্যার্থী দলের সঙ্গে বাইকের রেস করছিলেন ওই জওয়ান। রেস চলাকালীন সবার থেকে এগিয়ে গিয়েছিলেন তিনি। তাতেই হরিয়ানার পুণ্যার্থীরা রেগে গিয়ে লোহার রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারে ওই জওয়ানকে। আহত জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হরিদ্বারের এসপি প্রমেন্দ্র দোভাল জানিয়েছেন, ভারতীয় সেনার জাঠ রেজিমেন্টে কর্মরত ছিলেন কার্তিক। গঙ্গাজল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা সকলেই হরিয়ানার পানিপথের বাসিন্দা। ভারতীয় দণ্ডবিধি অনুসারে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে থাকা বাইকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটক করা হতে পারে।


spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...