Wednesday, June 24, 2026

শিক্ষক নিয়োগ মামলায় প্রকাশ্যে নয়া অভিযোগ, মামলা দায়েরের অনুমতি বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগে নিয়ে নয়া অভিযোগ। এসএসসির (SSC) নবম ও দশম শ্রেণির মেধা তালিকায় (Merit List) এমন কয়েকজনের নাম যাঁরা তালিকাভুক্ত না হয়েও বহাল তবিয়তে চাকরি করছেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ১৪ জুলাই মেধাতালিকা প্রকাশ করা হয়। আর বৃহস্পতিবার সেই তালিকা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই আবেদন শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নতুন করে মামলা দায়েরের অনুমতি দেন। আর তা মেনেই হাইকোর্টে দায়ের হলো মামলা। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় এবার যোগ হল আরেকটি নতুন মামলা। পুরনো তালিকায় কিছু গড়মিল থাকার অভিযোগেই সম্প্রতি নতুন তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, হাইকোর্টে যাঁরা চাকরি করছেন তাঁদের প্রাপ্ত নম্বরের যথাযথ তালিকা প্রকাশের কথা জানায়। আর সেই তালিকা সামনে আসতেই প্রকাশ্যে এসেছে অভিযোগ।

তবে অভিযোগকারী চাকরিপ্রার্থীরা তালিকায় সংরক্ষণের নিয়ম ঠিকভাবে মানা হয়নি বলে এদিন হাইকোর্টে অভিযোগ জানিয়েছে। এরপরই নতুন করে মামলা দায়েরের আর্জি জানানো হয়। অভিযোগকারীদের আবেদন মেনেই এদিন হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি।

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...