Monday, April 13, 2026

তৃণমূল কঠোর দল, পার্থকে রিলিজ করে দিয়েছি: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইডির গ্রেফতার করার ৬দিন পরে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। মন্ত্রিসভার বৈঠকের পরে শিল্পমহলের সঙ্গে বৈঠকে সে কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান, “তৃণমূল কঠোর দল, পার্থকে রিলিজ করে দিয়েছি”।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চার দফতর থেকেই পার্থকে সরানো হয়েছে। সেই সব দফতর যে আপাতত তাঁর হাতেই থাকছে সে কথাও জানান মমতা। পরের মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি।

দোষী প্রমাণিত হলে শাস্তি হবেই। আগে বারবার একথা জানান মুখ্যমন্ত্রী। এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে দফায় দফায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...