Saturday, March 14, 2026

আন্দোলনরত চাকরি প্রার্থীদের নেতাকে ফোন, আগামিকাল ধর্নামঞ্চে যাবেন অভিষেক

Date:

Share post:

৫০১ দিনে পড়ল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান। আর এই দিনই তাঁদের সঙ্গে কথা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আন্দোলনকারীদের নেতা শহিদুল্লাকে (Shahidulla) বৃহস্পতিবার ফোন করেন অভিষেক। শুক্রবার, ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দেড় বছরের বেশি সময় ধরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে ধর্না আন্দোলন করছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। এঁরা এসএলএসটি-র নবম-দশম শ্রেণির চাকরি প্রার্থী। এদিন, আন্দোলনকারীদের নেতা শহিদুল্লা সঙ্গে কথা অভিষেকের হয়। এই ফোন পেয়ে যথেষ্ট আশাবাদী শহিদুল্লা। তিনি বলেন, অভিষেক এই আন্দোলনের বিষয়ে জানেন। তিনি মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও দাবি শহিদুল্লার। অভিষেকের দেখা করতে আসবেন বলায় তাঁরা আশার আলো দেখছেন। কারণ, তাঁরা শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী সঙ্গেও ফোনে কথা হয় আন্দোলনরত চাকরিপ্রার্থীর। এবার অভিষেক কথা বলতে চাওয়ায় খুশি তাঁরা।


spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...