Sunday, April 12, 2026

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়ে অভিষেকের অফিসে কুণাল

Date:

Share post:

অবশেষে শুরু সেই বহু কাঙ্খিত বৈঠক। আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্যামাক স্ট্রিটের দফতরে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। তার আগে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে অভিষেকের অফিসে আসেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের দফতরে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

প্রসঙ্গত, কুনাল ঘোষ জানান, পথপ্রদর্শক হিসাবে অভিষেকের দফতরে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের পৌঁছে দেওয়ার কাজটুকুই তিনি করেছেন মাত্র। এর বাইরে বৈঠকে কী আলোচনা হবে না হবে সেটা তাঁর পক্ষে এখনই বলা সম্ভব না। চাকরিপ্রার্থীদের সঙ্গে আগেও একবার দেখা করেছিলেন কুনাল ঘোষ। তাঁদের দাবি-দাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে এনেছিলেন। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের অন্যতম সদস্য সহিদুলকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহিদুল জানিয়েছেন, অভিষেক তাঁদের সমস্ত সমস্যার কথা শুনেছেন। চার মিনিটেরও বেশি কথা হয়েছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন এদিন ৫০২ দিনে পড়েছে।


Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...