Friday, June 12, 2026

টেকঅফের সময় বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল কলকাতাগামী যাত্রীবাহী বিমান

Date:

Share post:

যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল বিমানের চাকা। অসমের জোরহাটে বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:Delhi: শেষ হল তৃণমূলসহ সাসপেন্ডেড বিরোধী সাংসদদের ৫০ ঘণ্টার ধর্না অবস্থান

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ইন্ডিগোর ৬ই-৭৫৭ বিমানটি  অসমের জোরহাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় এমন ঘটনা ঘটে। নির্দিষ্ট সময়েই বিমানের চাকা এগোলেও টেকঅফ বা ওড়ার আগেই ঘটে বিপত্তি। রানওয়ে ধরে এগোনোর সময়ে আচমকা চাকা পিছলে যায় এবং পাশে থাকা জমিতে নেমে যায়। বৃষ্টি হওয়ায় মাটি নরম ছিল, কাদায় বেশ কিছুটা গেঁথে যায় বিমানের চাকা। পরে রাত ৮ টা নাগাদ উড়ানটি বাতিল করা হয়। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কেন এমন ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল। রানওয়ের ওই বিপত্তির এক ঘণ্টার মধ্যেই সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়। তাদের ওয়েটিং রুমে বসানো হয় এবং খাবার ও পানীয় দেওয়া হয়। প্রাথমিক তদন্তে বিমানের কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছিল বলে মনে করা হয়। তবে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বিমানটিকে পরীক্ষা করেও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...