Friday, June 12, 2026

Corona Update: স্বস্তি বাড়িয়ে কমল দৈনিক করোনা সংক্রমণের হার

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে উদ্বেগ খানিকটা হলেও কমল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় সংক্রমণ খানিকটা কমেছে। এই মুহূর্তে তা হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮। একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের । এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮।

পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণের হার ০.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ২০৩ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)সূত্রে খবর। পাশাপাশি করোনা পরীক্ষার দিকে জোর দেওয়ার কথা । সেই মতো গত ২৪ ঘণ্টায় মোট ৩ লক্ষ ৯৮ হাজারের বেশি করোনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ৫.১২ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৮২ শতাংশ বলে জানিয়েছে মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় যে ৩২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সাতজন, কর্ণাটক ও মহারাষ্ট্রের তিনজন করে, ছত্তিশগড়, পঞ্জাব ও উত্তরাখণ্ডের দুজন করে এবং চণ্ডীগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মিজোরামের একজন রয়েছেন বলে জানা যায়।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...