Thursday, June 18, 2026

কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন, এক ঘণ্টা রাস্তায় পড়ে প্রোমোটারের দেহ!

Date:

Share post:

ভরসন্ধেয় খাস কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড। উত্তর পঞ্চান্নগ্রামে প্রোমোটারকে বাড়ি থেকে ডেকে এনে চপার দিয়ে কুপিয়ে খুন! মৃত আরিফ খান (Arif Khan) খানের বয়স ৪০ বছর। ধারালো অস্ত্র দিয়ে প্রোমোটারের দেহ চার টুকরো করা হয় বলে অভিযোগ। তদন্তে পুলিশ।

মৃতের পরিবারের তরফে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় আরিফকে ফোন করে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। এরপর আব্বাস নামে এক ব্যক্তির সঙ্গে রাস্তাতেই তাঁর বচসা শুরু হয়। পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপরই সেই ব্যক্তি আরিফকে চপার দিয়ে কুপিয়ে খুন করে চার টুকরো করেন বলে অভিযোগ। সঙ্গে আরও দুজন ছিলেন বলে অমৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। খুনের পর দেহ প্রায় এক ঘণ্টা রাস্তায় পড়েছিল। এরপর ওই প্রোমোটারকে পার্ক সার্কাস এলাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত আব্বাস। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন, তার তদন্ত শুরু হয়েছে।


Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...