Thursday, June 11, 2026

প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা 

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী (Biswanath Chowdhury)। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়াত মন্ত্রীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে রাজ্যের সব সরকারি প্রতিষ্ঠানে আজ অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে।

৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ। টানা সাত বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্ব সামলেছেন। কয়েক বছর আগে বিশ্বনাথ ক্যানসার আক্রান্ত হন। তাঁর চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে না পারায় মানবিক মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দেন। অবশেষ শনিবার সকালে মৃত্যু হল প্রাক্তন কারামন্ত্রীর।


Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...