Wednesday, June 24, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার কাঠগড়ায় নদিয়ার সুমন

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। বাগদার পর এবার নদিয়ায় (Nadia) সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ তুলে নতুন করে মামলা দায়ের করলেন সুপর্ণা দাস রায় নামে এক মহিলা। তিনি এসএসসি চাকরিপ্রার্থী বলে দাবি করেছেন। মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবারই মামলার শুনানি হওয়ার কথা।
এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে তাকেও।এই পরিস্থিতির মধ্যে এবার নদিয়ার সুমন চট্টোপাধ্যায়ের হদিশ মিলল। সুপর্ণা দাস রায় নামে ওই মামলাকারীর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বিপুল অঙ্কের টাকা নিতেন সুমন।
জানা গিয়েছে, নিজে পেশায় প্রাথমিক শিক্ষক এই সুমন চট্টোপাধ্যায়। অভিযোগ, নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য ও দিব্যেন্দু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করতেন সুমন। দাবি করতেন, তিনি কাউকে চাকরি ‘পাইয়ে দেওয়া’র ক্ষমতা রাখেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন সকলের কাছ থেকে। টাকা না দিতে পারলে সোনাও নিতেন সুমন। এই সুমনকেই ‘নতুন রঞ্জন’ বলে দাবি করেছেন সুপর্ণাদেবী। এই মর্মে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...