Monday, April 6, 2026

আজ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক অভিষেকের

Date:

Share post:

ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলার পর আজ, তাঁদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আন্দোলনকারীদের নেতা শহিদুল্লাকে (Shahidulla) বৃহস্পতিবার ফোন করেন অভিষেক। এরপর আজ দুপুর ৩.৩০ টে নাগাদ ক্যামাক স্ট্রিটের দফতরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে দূষিত জল খেয়ে মৃত ২, অসুস্থ ৪৫

দেড় বছরের বেশি সময় ধরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে ধর্না আন্দোলন করছেন  চাকরিপ্রার্থীরা। এঁরা এসএলএসটি-র নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থী। অনেকদিন ধরেই তাঁরা শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা হয় আন্দোলনরত চাকরিপ্রার্থীর। এবার অভিষেক কথা বলতে চাওয়ায় খুশি তাঁরা।

বৃহস্পতিবার আন্দোলনকারীদের নেতা শহিদুল্লার সঙ্গে কথা হয় অভিষেকের । এই ফোন পেয়ে যথেষ্ট আশাবাদী শহিদুল্লা। তিনি বলেন, অভিষেক এই আন্দোলনের বিষয়ে জানেন। তিনি বিষয়টি মেটানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও দাবি শহিদুল্লার। অভিষেক আন্দোলনকারীদের দেখা করতে আসবেন বলায় আশার আলো দেখছেন আন্দোলনকারীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...