Saturday, April 4, 2026

আফগানিস্তানে  টি-২০ ম‍্যাচ চলাকালীন বিষ্ফোরণ

Date:

Share post:

ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে কাবুলের (Kabul) আন্তর্জাতিক স্টেডিয়ামে।  শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। জানা যাচ্ছে এই হামলার পর প্রত্যেক ক্রিকেটারকেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তানে চলছিল ঘরোয়া টি-২০ লিগের ম্যাচ। সেই সময় ঘটে এই ঘটনা।

আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এই বিস্ফোরণটি ঘটেছে। কাবুল আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শাপিজা ক্রিকেট লিগের অষ্টম আসর শুরু হয় ১৮ জুলাই। শুক্রবার, লিগের ২১তম ম্যাচটি আমো শার্কস এবং স্পিন ঘর টাইগার্সের মধ্যে চলছিল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া উঠতে দেখে লোকজন ছুটতে থাকে। খেলোয়াড়দেরও মাঠে দৌড়াতে দেখা যায়।

আরও পড়ুন:India Team: কমনওয়েলথ গেমসে প্রথম ম‍্যাচে হার ভারতের

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...