Wednesday, June 24, 2026

চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার

Date:

Share post:

ভারতীয় রাজনীতিতে বারবার চর্চায় এসেছে গোমূত্র (cow urine)। গোমূত্রর গুণাগুণ নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছে বিজেপির নেতা-নেত্রীরা। এবার বিজেপির দেখানো পথেই হাঁটল কংগ্রেস শাসিত ছত্তিশগড় (Chhattisgarh)। রাজ্যের মন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) জানান, সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। যা গ্রামীণ অর্থনীতিকে (Rural Economic) উজ্জীবিত করতে সাহায্য করবে।

ইতিমধ্যেই সরকার চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনেছে বাঘেল সরকার। গত ২ বছরে ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের গোবর সংগ্রহ করা হয়েছে। জৈব কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির প্রাথমিক উপাদান গোমূত্র। সেই কারণে ছত্তিশগড় সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে দুটি স্বতন্ত্র প্রানীসম্পদ আশ্রয়কেন্দ্র থেকে গোমূত্র সংগ্রহ করা হবে। গৌথান ন্যায় যোজনা কমিটি গোমূত্রের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তবে কৃষি উন্নয়ন ও কৃষক কল্যাণ সমিতি ৪ টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যে এ নিয়ে গৌথান ন্যায় কমিশনের পরিচালক, কৃষি ও পরিবেশ দফতরের সঙ্গে বৈঠকে বসার জন্য নির্দেশ দিয়েছেন। দুটি স্বাধীন গৌথান চিহ্নিত করার পাশাপাশি, গোমূত্র সংগ্রহের প্রশিক্ষণের জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে কাজে লাগানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন এই যোজনায় ৫ হাজারের বেশি গোশালা তৈরি করার সিদ্ধান্তের কথা জানান ছত্তিশগড়ের মুখমন্ত্রী।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...