Wednesday, June 24, 2026

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা

Date:

Share post:

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা। এই দায়িত্বে আগে ছিলেন বিক্রম দোরাইস্বামী। তিনি নিযুক্ত হবেন যুক্তরাজ্যে। বিক্রম দোরাইস্বামী ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন ২০২০ সালের অক্টোবরে।

২৯ জুলাই, শুক্রবার প্রকাশিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয় খুব শিগগিরই বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মা দায়িত্ব গ্রহণ করবেন। প্রণয় ভার্মা ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন ২০১৯ এর জুলাই মাসে। তার আগে তিনি নিয়োজিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগে। তিনি ফরেন সার্ভিসের যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালে। তিনি পরমাণু কূটনীতিক হিসেবে কাজ করেছেন অ্যাটমিক এনার্জিতে। এছাড়াও তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি, কাঠমান্ডু এবং হংকংয়ে।

আরও পড়ুন- চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১১ পর্যটকের

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...