Thursday, June 25, 2026

চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১১ পর্যটকের

Date:

Share post:

ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন পর্যটক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। ভয়াবহ দুর্ঘটনার পরেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা পর্যটক স্থান খৈয়াছড়া ঝরনা দেখে বাড়ি ফিরছিলেন। মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের ((Bartakia Railway Station) কাছে লেভেল ক্রসিংয়ের কাছে আচমকাই ওই মাইক্রোবাসটি রেললাইনে উঠে যায়। সেই সময় ওই লাইন ধরে দ্রুত গতিতে ছুটে আসছিল চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস। মাইক্রোবাসটিকে ধাক্কা মেরে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। থেঁতলে যান বাসের ভিতরে থাকা যাত্রীরা। কীভাবে ট্রেন আসার সময়ে লেভেল ক্রসিং ডিঙিয়ে বাসটি রেললাইনে উঠে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- সিগারেটের প্যাকেটে সতর্কীকরণে বদল আনছে কেন্দ্র, জারি সরকারি নির্দেশিকা

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...