Wednesday, April 1, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে ভাংড়া দিয়ে শুরু হল কমনওয়েলথ গেমস। বার্মিংহামের আলেকজেন্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। ২০১২ লন্ডন অলিম্পিক্সের পরে ব্রিটেনের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে এটি।

২) অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগান ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । বৃহস্পতিবার এমনটাই জানান হল এটিকে মোহনবাগানের তরফ থেকে।

৩) আজ মোহনবাগান দিবস। সেজে উঠেছে সবুজ মেরুন ক্লাব। বৃহস্পতিবার সকালে শহরে পা রেখেছে বাগান কোচ জুয়ান ফেরান্দো। বিকেলে ফুটবলার হুগো বৌমোসকে নিয়ে ক্লাবে এসে ঘুরে গেলেন তিনি।

৪) বাংলা ক্রিকেট দলে বাড়তি দায়িত্ব দেওয়া হল ঝুলন গোস্বামীকে। বাংলার মহিলা দলের ক্রিকেটার হওয়ার পাশাপাশি মেন্টরের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ এই বোলার। বৃহস্পতিবার সিএবি-র তরফে এ কথা জানানো হয়েছে।

৫) আগামী মরশুমের জন‍্য ইস্টবেঙ্গলের প্রধান কোচ হলেন স্টিফেন কনস্টানটাইন। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে। স্টিফেনের কোচ হয়ে আসার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিল ইনভেস্টোর কোম্পানি ইমামি গ্রুপ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...