Thursday, June 18, 2026

২০২৫-এর মধ্যে মিগ সিরিজের সমস্ত বিমান সরিয়ে নেবে ভারতীয় বায়ুসেনা

Date:

Share post:

মিগ-২১ (Mig-21) যুদ্ধ বিমানগুলিকে (Fighter Jet) সরিয়ে আধুনিকীকরণের পথে হাঁটতে চলেছে ভারতীয় বায়ু সেনা। ২০২৫ সালের মধ্যেই মিগ সিরিজের সমস্ত ফাইটার জেটগুলিকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন, বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক। তিনি বলেছেন, শ্রীনগরে মোতায়েন মিগ-২১ বিমানের ৫১ নম্বর স্কোয়াড্রনটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তুলে নেওয়া হবে।

সোভিয়েত জমানার মিগ-২১ ফাইটার জেটগুলিকে নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ রাজস্থানের বারমের জেলার ভিমদা গ্রামে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান ভেঙে পড়ে। তারপরেই ওই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুজন চালকের মৃত্যু হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কী কারণে বিমনটি দুর্ঘটনার কবলে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এর আগেও মিগ-২১ যুদ্ধ বিমান একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছিল।

উল্লেখ্য, মিগ সিরিজের বহু বিমানে আগেও যান্ত্রিক ত্রুটি মিলেছে। এই ধরণের যুদ্ধ বিমান চালাতে গিয়ে বহু পাইলটের মৃত্যুও হয়েছে। তারপরেও ভারতীয় বায়ুসেনায় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পুরনো এই বিমানগুলি ব্যবহার করা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে।

 

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...