Thursday, June 18, 2026

খারিজ হোক শিশির অধিকারীর সাংসদ পদ, প্রিভিলেজ কমিটির কাছে দাবি তৃণমূলের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী(Shishir Adhikari)। এই প্রমাণের উপর ভিত্তি করেই শিশিরের সাংসদ পদ খারিজের দাবিতে সরব হল তৃণমূল। বৃহস্পতিবার সংসদের প্রিভিলেজ কমিটির কাছে এই বক্তব্যই রেখেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেস(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

জানা গিয়েছে গত ২১ জুলাই লোকসভার তরফে ডেপুটি সেক্রেটারি তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান। যেখানে বলা হয় ২৮ জুলাই এই মামলার শুনানিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হাজির থাকার জন্য। ওইদিন প্রিভিলেজ কমিটির সামনে উপস্থিত থেকে শিশিরবাবুকে নিয়ে দলের বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ। জানান, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী দলবিরোধী আইন মোতাবেক শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ হোক। এরপর লোকসভার চেয়ারম্যান জানান, শিশির অধিকারীর কাছে তৃণমূলের লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এবং শিশির অধিকারী এই বিষয়ে তাঁর বক্তব্য লিখিত আকারে জানিয়েছেন। চেয়ারম্যান জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই প্রতিলিপিটি পাঠিয়ে দেওয়া হবে। তা দেখে নিয়ে পালটা নিজেদের বক্তব্য জানাতে পারবেন তৃণমূলের সংসদীয় দলনেতা।

উল্লেখ্য, ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি, অমিত শাহদের প্রচার সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। প্রধানমন্ত্রীর সভা সরকারি অনুষ্ঠান হলেও অমিত শাহের সভাটি ছিল পুরোপুরি নির্বাচনী জনসভা। যদিও শিশির অধিকারীর বক্তব্য, তিনি কখনওই অন্য কোনও দলের পতাকা হাতে নেননি। তবে পদত্যাগ না করে অন্য দলের নির্বাচনী প্রচার মঞ্চে উপস্থিতিই দলবিরোধী আইন মেনে তাঁর সদস্য পদ খারিজের পক্ষে যথেষ্ট, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস (TMC)।


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...