Tuesday, April 7, 2026

সোমবারই শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন ব্রাত্য বসু

Date:

Share post:

সোমবার, মন্ত্রিসভার বৈঠক। তার আগেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ওইদিন দুপুর ১টায় বিকাশ ভবনে (Bikash Bhaban) শিক্ষা দফতরের সচিব ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ব্রাত্য। উপস্থিত থাকতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও।

রাজ্যের বিভিন্ন স্কুলে ২৩০০ প্রধান শিক্ষকের পদ শূন্য। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সেই নিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি এসএসসি (SSC) নিয়োগ নিয়েও আলোচনা হবে। কীভাবে নিয়োগ সংক্রান্ত জট কাটবে তাও বৈঠকে আলোচ্য।

শুক্রবার আন্দোলনরত এসএসসিব চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারী নেতা শহিদুল্লা জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। ৮ অগাস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে আবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী, জানান শহিদুল্লা। শুক্রবারের বৈঠকের পরেই এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:মেট্রো রেলের আদলে নবান্নের প্রবেশ দ্বারে বসছে স্মার্ট গেট

 

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...