Friday, April 3, 2026

গুজরাটি-রাজস্থানি না থাকলে মুম্বাই বাণিজ্যনগরী হত না, কোশিয়ারীর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

গুজরাটি(Gujrat) ও রাজস্থানিরা(Rajsthan) না থাকলে আজ মুম্বাই(Mumbai) দেশের বাণিজ্যনগরী হত না, সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি(Bhagat Singh Koshyari)। তাঁর মন্তব্য মারাঠীদের অপমান বলে একযোগে সরব হয়েছে উদ্ধবপন্থী শিবসেনা ও কংগ্রেস। রীতিমত কড়া সুরে শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই মন্তব্যের জন্য রাজ্যপালকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

শনিবার পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে একটি এলাকার নামকরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভগত সিং কোশিয়ারি বলেন, “মহারাষ্ট্র থেকে যদি গুজরাটি এবং রাজস্থানিদের বের করে দেওয়া হয়, তাহলে মহারাষ্ট্রে (Maharastra) কোনও টাকা অবশিষ্ট থাকবে না। মুম্বইও ভারতের বাণিজ্যনগরী থাকবে না।” রাজভবনের তরফে যে প্রেস বিবৃতি জারি করা হয় সেখানেও গুজরাটি ও রাজস্থানিদের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। একইসঙ্গে রাজ্যপাল বলেন, রাজস্থানি-মাড়ওয়ারি এবং গুজরাটিরা দেশের যে প্রান্তেই যাক, সেখানে শুধু ব্যবসাই করে না, সেই সঙ্গে সমাজসেবাও করে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এহেন মন্তব্যের পর ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এই ঘটনায় রীতিমত সরব হয় উদ্ধবপন্থী শিব সেনা এবং কংগ্রেস। শিবসেনার তরফে জানানো হয়, রাজ্যপাল মারাঠীদের অপমান করেছেন। মারাঠা অস্মিতায় আঘাত করেছেন। টুইট করে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, বিজেপির পোষা একজন মুখ্যমন্ত্রী মসনদে বসতেই ফের মারাঠীদের অপমান করা শুরু হয়ে গেল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এবং শচীন সাওয়ন্তও একই টুইট করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যপালের এই ধরনের কথা বলা উচিত হয়নি। তাঁকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি উদ্ধব ঠাকরে রীতিমত তোপ দেগে বলেন, রাজ্যপাল সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। মারাঠীদের এই অপমান মুখ বুঝে সহ্য করা হবে না।


Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...