Friday, April 3, 2026

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলকে পাশে চাইলেন আলভা, সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব: কুণাল

Date:

Share post:

সামনেই উপ-রাষ্ট্রপতি নির্বাচন। এ রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেস (TMC)আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে। এবার বিরোধী প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva) তৃণমূলের ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে টুইট করলেন।

উপ-রাষ্ট্রপতি (Vice President) নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ না করায় বিরোধী জোটের ক্ষেত্রে এই লড়াই কঠিন হবে এমনটাই মনে করছেন উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankar) প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। শনিবার, নিজের টুইটারে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী আলভা লিখেছেন, “বিরোধী শিবিরের অন্যতম অংশীদার হল তৃণমূল কংগ্রেস। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘নিরপেক্ষ’ থাকার বিষয়টি বিরোধীদের সাহায্য করবে না। এটি শুধু ক্ষমতাসীন দলকে সাহায্য করবে। এখনও সময় আছে – সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং বিবেকের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভোট প্রদানের অনুমতি দেওয়ার।”

সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে- ৬ অগস্ট, শনিবার। ঘটনাচক্রে সে দিন দিল্লিতেই থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যদিও তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত বদল করার কোনও সম্ভাবনা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। দলের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে (Kunal Ghosh) এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর এবং দলের নজরে এসেছে । যেহেতু এটা শীর্ষ নেতৃত্বের বিষয় ,তাই তাঁরা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...