Tuesday, February 24, 2026

Partha -Arpita: অর্পিতার ফ্ল্যাটে অসহায় অবস্থায় পড়ে আছে পার্থর ৯টি কুকুর!

Date:

Share post:

কোটি কোটি টাকা উদ্ধার যাঁর ফ্ল্যাট থেকে তিনি এখন সিজিও কমপ্লেক্সে (CGO complex) ইডির (ED) জেরার মুখে জেরবার। আর সেই ফ্লাটে নিরীহ সারমেয়রা (Dogs)। নয় নয় করে প্রায় ৯টি কুকুর রয়েছে সেই আবাসনে, জানাচ্ছেন প্রতিবেশীরা।

ইডির জেরার মুখে কখনও ভেঙে পড়ছেন কখনও কেঁদে ভাসাচ্ছেন। গতকাল থেকে নানা ভঙ্গিমায় সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইতিমধ্যেই তাঁর আরও একটি কোম্পানির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এসব নিয়ে যখন রাজ্যে রাজনীতিতে চলছে টানাপোড়েন তখন সেই আবাসনে বন্দি দশা পোষ্যদের। সূত্র মারফত জানা যায়, আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা একটি ফ্ল্যাটে বন্দি হয়ে রয়েছে ন’টি উন্নত প্রজাতির সারমেয়। যাদের দাম সব মিলিয়ে প্রায় লাখ চারেক টাকার বেশি। আবাসনের বাসিন্দারা বলছেন ওই সবকটাই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের কুকুর, যার দেখাশোনার দায়িত্ব ছিল অর্পিতার উপর। ঐ ফ্ল্যাটে প্রায় ১,৬০০ বর্গফুট জায়গায় অন্তত ন’টি কুকুর। প্রতিবেশীরা বলছেন, রটওয়েলার, ইংলিশ বুলডগ (English bulldog), ফ্রেঞ্চ বুলডগ (French Bulldog) ছাড়াও পাগ এবং বিগ্‌ল প্রজাতির কুকুর রয়েছে। দু’টি করে ল্যাব্রাডর (labrador retriever) এবং গোল্ডেন রিট্রিভারও (golden retriever) আছে বলে জানা যায়। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া বিতর্কে কুকুরের প্রসঙ্গও উঠে এসেছিল। যদিও মাস দুই হল ওই কুকুরদের আর ফ্ল্যাটের নিচে নামতে দেখা যায়নি বলে মত আবাসিকদের। তবে ওই জায়গার মধ্যে এত কুকুর কীভাবে দিন কাটাচ্ছে তা নিয়ে চিন্তিত আবাসনের পশুপ্রেমীরা (Animal lovers)।


spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...