Friday, April 3, 2026

Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা

Date:

Share post:

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ রানের তালিকায় ফের শীর্ষে চলে এলেন হিটম‍্যান। টপকে গেলেন মার্টিন গাপ্টিল, বিরাট কোহলিকে। দু’দিন আগেই রোহিতকে টপকে এক নম্বরে উঠেছিলেন মার্টিন গাপ্টিল। শুক্রবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬৪ রান করতেই ফের একনম্বরে চলে গেলেন তিনি। রান ছাড়া আরও একটি নজির গড়েছেন রোহিত। টি-২০ ক্রিকেটে অর্ধশতরানের তালিকাতেও শীর্ষে তিনি। এইক্ষেত্রেও টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ককে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৬৪ রান করেন রোহিত। এইক্ষেত্রে টি-২০-তে তাঁর রানের সংখ্যা এখনও পযর্ন্ত  ৩৪৪৩। দ্বিতীয় স্থানে রয়েছেন গাপ্টিল। তাঁর রান ৩৩৯৯। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রান সংখ‍্যা ৩৩০৮।

অপরদিকে ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে এখনও পযর্ন্ত ৩১টি অর্ধশতরান রোহিতের। কোহলির অর্ধশতরানের সংখ্যা ৩০টি। অর্থাৎ এইক্ষেত্রেও কোহলিকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:Sourav Ganguly: ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...