Wednesday, June 24, 2026

ক্যামাক স্ট্রিটে বিক্ষোভকারীদের অশান্তির চেষ্টা রুখে দিল পুলিশ, বিরোধীদের প্ররোচনা: অভিযোগ কুণালের

Date:

Share post:

অশান্তি তৈরির চেষ্টা কড়া হাতে দমন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) অফিসের সামনে শুক্রবার থেকে রাতভর অবস্থান বিক্ষোভ করছিলেন টেট-উত্তীর্ণরা। সকালে তাঁদের উঠে যেতে অনুরোধ করে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যান বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত বলা ১২টার নাগাদ তাঁদের জোর করেই প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

এই বিষয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অভিযোগ করে বলেন, আন্দোলনকারীদের প্ররোচনা দিচ্ছে বিরোধীরা। তাঁর পরামর্শ, টেট-উত্তীর্ণরা লিখিত বক্তব্য জমা দিন। তৃণমূল মুখপাত্রের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিকতার সঙ্গে জট খোলার চেষ্টা করছেন। একটু সময় দিন।

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে শুক্রবার দুপুর ২টো থেকে অবস্থানে বসেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, SSC চাকরিপ্রার্থীদের মতো তাঁদের সঙ্গেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দেখা করতে হবে। সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েছে অভিষেকের দফতর।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...