Friday, June 26, 2026

Sourav Ganguly: ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের (India) স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে চ্যারিটি ম্যাচ খেলতে নামবেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)। লেজেন্ডস লিগে চ্যারিটি ম্যাচ খেলতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। আয়োজকদের তরফে জানান হয়েছে সৌরভের খেলার খবর। ইনস্টাগ্রামে ম্যাচ খেলার কথা স্বীকার করেছেন সৌরভ নিজেও।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

এই ম্যাচে বেশকিছু প্রাক্তন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে এই লেজেন্ডস লিগ। শুক্রবার জিম সেশনের ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে নিজের প্রস্তুতির কথা স্বয়ং জানিয়েছেন বোর্ড সভাপতি। এই বিশেষ ম্যাচের জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন তাও বোঝা গিয়েছে এই পোস্টে।

এই প্রতিযোগিতার মূল আয়োজক বলেন, “বাকি কিংবদন্তিদের সঙ্গে সৌরভ যে ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে, এর জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। উনি আজীবন কিংবদন্তি থেকে যাবেন। ক্রিকেটের স্বার্থে সৌরভ বার বারই এগিয়ে এসেছেন। এবার বিশেষ কারণে ম্যাচ খেলতে নামবেন তিনি। আশা করি ওঁর ব্যাট হাতে পুরনো দিনের মতো শট আবার দেখতে পাব।”

বেশ কিছুদিন আগে ইডেনে বোর্ড সভাপতি একাদশের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ব্যাট হাতে নেমেছিলেন তিনি। জয় শাহর দলের বিরুদ্ধে ম্যাচ খেলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ যেমন মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ঠিক তেমনি তাঁর অগনিত ভক্ত মুখিয়ে রয়েছেন ফের তাঁর কভার ড্রাইভ, বাপি বাড়ি যা শট দেখার জন্য।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে প্রথম ম‍্যাচে জয় সিন্ধুর, ঘানাকে ৫-০ ব্যবধানে হারাল মহিলা হকি দল

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...