Wednesday, June 24, 2026

কমনওয়েলথ গেমসে প্রথম ম‍্যাচে জয় সিন্ধুর, ঘানাকে ৫-০ ব্যবধানে হারাল মহিলা হকি দল

Date:

Share post:

ভারতের (India) কাছে ভালোই কাটল কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) প্রথম দিন। ক্রিকেটে ভারতীয় মহিলা (India Cricket Women Team) দলের অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার ছাড়া, তুলনামূলক ভালোই কাটল ভারতের। হরমনপ্রীত কৌরদের হার এবং সাঁতার ছাড়া আর কোনও বিভাগে হতাশ করেননি ভারতের ক্রীড়াবিদরা। ব্যাডমিন্টন, বক্সিং, মহিলাদের হকিতে জয় এসেছে ভারতের।

কমনওয়েলথ গেমসে প্রথম দিনে ব্যাডমিন্টনে ভারতীয় দল নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে সহজেই প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় শাটলাররা। ম‍্যাচে জিতলেন পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। প্রথম ম্যাচ ছিল মিক্সড ডাবলস। সেখানে বি সুমিত রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি ২১-৯, ২১-১২ হারায় ইরফান সঈদ ভাট্টি এবং গজলা সিদ্দিকিকে। পরের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে শ্রীকান্ত ২১-৭, ২১-১২ গেমে হারান মুরাদ আলিকে। তৃতীয় ম্যাচে নামেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী পিভি সিন্ধু। তিনি ২১-৭, ২১-৬ গেমে হারান মাহুর শাহজাদকে।

হকিতেই জয় ছিনিয়ে নেয় ভারত। এদিন মহিলা হকি দল ঘানাকে হারিয়েছে ৫-০ ব্যবধানে। জোড়া গোল গুরজিৎ কৌরের। একটি করে গোল করেন নেহা গয়াল, সঙ্গীতা কুমারি এবং সেলিমা টেট। বক্সিং-এ ও সাফল্য পেয়েছে ভারত। বক্সিং-এ পুরুষদের ৬৩.৫ কেজি বিভাগে ভারতের শিবা থাপা প্রথম রাউন্ডে হারান পাকিস্তানের সুলেমান বালোচকে। ৫-০ পয়েন্টে জিতেছেন তিনি।

আরও পড়ুন:Mohunbagan: মোহনবাগান রত্ন শ্যাম থাপা, সেরা লিস্টন-কিয়ান

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...