Saturday, April 4, 2026

কমনওয়েলথ গেমসে প্রথম পদক, দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) প্রথম পদক জয় ভারতের (India)। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে দেশকে রুপোর পদক এনে দিলেন সঙ্কেত সারগার (Sanket Sargar)। শনিবার ভারোত্তোলনে  রুপোর পদক জয় করলেন সঙ্কেত।

ভারোত্তলন থেকে কমনওয়েলথ গেমসের প্রথম পদক ঘরে তুলল ভারত। রুপো দিয়ে পদক জয়ের যাত্রা শুরু করে টিম ইন্ডিয়া। ছেলেদের ৫৫ কেজি বিভারে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভারর তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত।

শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান সঙ্কেত চোট। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনার পদক জিতলেন। এদিন শীর্ষেই বিচরণ করছিলেন সঙ্কেত। শেষ মুহূর্তে চোট না পেলে রুপো নয়, দেশকে সোনাই এনে দিতে পারতেন তিনি।

আরও পড়ুন:Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...