Saturday, June 27, 2026

‘ইচ্ছে’-এ কর ফাঁকি! তদন্তের নির্দেশ KMDA-র চেয়ারম্যান ফিরহাদের

Date:

Share post:

গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee) একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। তার মধ্যে রয়েছে কসবার (Kasba) রাজডাঙা মেইন রোডের উপর ‘ইচ্ছে’ বাড়িটি। তৈরির পর থেকে পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে মালকিন অর্পিতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র তথা KMDA-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন তিনি।

পুরসভার কর ও রাজস্বের খতিয়ান অনুযায়ী, ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট-১০, ১১ এবং ১২। ১১ নম্বরে রয়েছে ‘ইচ্ছে’। সেই বাড়িটি ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার নামে। তাঁকে গ্রেফতার করার পরে বাড়িটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১১ নম্বর প্লটের বাড়িটি ২ কাঠা ৯ ছটাক জমির উপর তৈরি। বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকা। অথচ তার জন্য পুরসভা বাৎসরিক কর পায় ২৩৫৬ টাকা। এছাড়া ১০ এবং ১২ প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত রয়েছে। এই নিয়েও প্রশ্ন উঠেছে।
কসবার রাজডাঙা এলাকায় অর্পিতা প্রোডাকশন হাউস চালাতেন বলে ইডি সূত্রে খবর। শ্যুটিংয়ের কাজে ভাড়া দেওয়ার পাশাপাশি, সেখানে প্রোডাকশন হাউসের কাজও চলত বলে খবর। অর্পিতা ২০১৩-তে ওই প্রোডাকশন হাউসটি খোলা হয়। ইডি সূত্রে খবর, পরে নাম পরিবর্তন হয়ে অর্পিতার নামে করা হয়।

আরও পড়ুন:সোমবারই শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন ব্রাত্য বসু

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...