Friday, April 3, 2026

হাওড়ায় গাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, জালে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক

Date:

Share post:

বিপুল পরিমাণ টাকা নিয়ে ঝাড়খন্ডের যাওয়ার পথে আটক কংগ্রেসের (Congress) তিন বিধায়ক (MLA)। একটি কালো রঙের গাড়িতে রাজেশ কাশ্যপ, নমন দিক্ষল ও ইরফান আনসারি নামে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক কলকাতা (Kolakata) থেকে রওনা দেন। শনিবার সন্ধে নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার রানিহাটি মোড়ের কাছে নাটকীয় কায়দায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঘটনায় তিন বিধায়ককে আটক করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, আগে থেকেই জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশের কর্তারা। সেই সময় তাদের গাড়িটি আটকান তাঁরা। বিধায়কদের ব্যাগের মধ্যে থরে থরে টাকাগুলি সাজানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি কংগ্রেসের বিধায়করা। এত টাকা নিয়ে যাওয়ার বৈধ কোনও কাগজপত্রও তাঁদের কাছে ছিল না বলে অভিযোগ। তিন বিধায়কেরই কথাবার্তায় বিস্তর অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপর তাঁদের তিনজনকেই পাঁচলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাওড়া জেলার(গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান “বিপুল পরিমাণ ওই টাকা গুণতে ব্যাঙ্ক থেকে মেশিন আনা হয়েছে। গণণার শষে কত টাকা রয়েছে তা জানা যাবে। তবে তিনজনই ঝাড়খন্ডের কংগ্রেসের বিধায়ক। এই সংক্রান্ত পরিচয়পত্র তাদের থেকে পাওয়া গিয়েছে। ওই টাকা নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। কী উদ্দেশ্যে তাঁরা ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তাও আমাদের কাছে স্পষ্ট নয়। আপাতত ওদের আটক করে পাঁচলা থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।”

আরও পড়ুন- SSC-র নিয়োগ নিয়ে তদন্ত: একনজরে কী কী সম্পত্তির হদিশ পেল ইডি

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...