Wednesday, April 8, 2026

বিচারাধীন বন্দীদের মামলার দ্রুত নিষ্পত্তি হোক: দেশের বিচারবিভাগকে আবেদন মোদির

Date:

Share post:

দেশে বহু বিচারাধীন বন্দী (undertrial Prisoners) বছরের পর বছর বিচারের অপেক্ষায় দিন গুনছেন। তারিখের পর তারিখ মিলছে কিন্তু মামলার নিষ্পত্তি হচ্ছে না। এবার দেশের বিচার বিভাগকে সেই সকল বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে অল ইন্ডিয়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির (National Legal Service Authority) প্রথম সম্মেলনে বিচার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার কথা বললেন নরেন্দ্র মোদি (Narenddra Modi)। জানান, মানুষের বাঁচার অধিকারের মতোই গুরুত্বপূর্ণ বিচার পাওয়ার অধিকার।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলে পাঁচ বছরে প্রায় এক কোটি মামলা বিচারাধীন রয়েছে। ৭৬ শতাংশ জেলবন্দী বিচারের অপেক্ষায় রয়েছে। তাদের দ্রুত বিচারের জন্য জেলা আদালতগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদি। এই সম্মেলনে উপস্থিত জেলা আদালতের বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, পর্যালোচনা কমিটির চেয়ারপার্সন হিসাবে তাদের অফিস ব্যবহার করে জেলাস্তরে বিচারাধিন বন্দীদের মামলা দ্রুত নিস্পত্তি হোক। এছাড়াও প্রধানমন্ত্রী জানান, বিচার প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করার ব্যাপারে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি একটি প্রচার শুরু করেছে। এই ব্যাপারে বার কাউন্সিলের আইনজীবীদের যত বেশি সম্ভব যুক্ত করারও আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:‘অপরাজিত’র পরিচালক অনীকের অসভ্যতা, ভন্ডুল সাংবাদিক বৈঠক

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...