Saturday, June 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কমনওয়েলথ গেমসে এল সোনার পদক। ভারোত্তোলনে সোনার পদক জয় মীরাবাঈ চানুর। টোকিও অলিম্পিক্সে রুপো জয়ের পর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন চানু।

২) কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে দেশকে রুপোর পদক এনে দিলেন সঙ্কেত সারগার । শনিবার ভারোত্তোলনে  রুপোর পদক জয় করলেন সঙ্কেত। ছেলেদের ৫৫ কেজি বিভারে স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভারোত্তোলেন সঙ্কেত।

৩) কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জয় গুরুরাজা পুজারির। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

৪) শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল ভারত । দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলিদের।

৫) ইস্টবেঙ্গলে বিনো জর্জ। তাঁকে স্বাগত জানান ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে ক্লাবের তরফে বিনো জর্জকে বরণ করা হয়। ঘুরে দেখলেন মাঠ-পরিকাঠামো।সামনের সপ্তাহেই দল নিয়ে মাঠে নেমে পড়তে চান বিনো

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...