Saturday, June 13, 2026

সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি

Date:

Share post:

সাতসকালেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মুম্বইয়েক ফ্ল্যাটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা। জানা গিয়েছে পত্র চউল জমি দুর্নীতি মামলায় রাউতের বাড়িতে সাতসকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তদন্তে নেমেছে ইডি।একঘণ্টারও বেশি সময় রাউতের বাড়িতেই রয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইডির দফতরে নিয়ে যেতে পারে ইডি।

 

 

আরও পড়ুন:দশ দিনের মধ্যেই ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

প্রসঙ্গত, মুম্বইয়ে পত্র চউল নামক একটি আবাসন প্রকল্পে আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে শিবসেনা নেতার। মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতনের সময় এই মামলাতেই ১ জুলাই তলব করা হয়েছিল সঞ্জয় রাউতকে। সেইদিন তিনি হাজিরা দিয়েছিলেন। টানা ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি দফতর থেকে বেরিয়ে সেদিন তদন্তে সবরকমের সহযোগিতা করার কথা বলেছিলেন তিনি।
যদিও পরে ২০ জুলাই ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে, রাউত ইডিকে জানান যে, সংসদ অধিবেশন চলায় তিনি ব্যস্ত থাকবেন। তাই ৭ অগস্টের পরই তিনি হাজিরা দিতে পারবেন।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...