Saturday, June 13, 2026

প্রয়াত নির্মলা মিশ্র,আজই শেষকৃত্য

Date:

Share post:

প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে শিল্পীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

 

আরও পড়ুন:বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন! প্রয়াত নির্মলা মিশ্র

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে,রবীন্দ্র সদনে প্রয়াত শিল্পীকে নিয়ে আসার পর আজ সকাল ১১টা থেকে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন অনান্য বিশিষ্ট শিল্পীরা। সেখান থেকে শিল্পীর দেহ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে। রবিবারই শিল্পীর শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র, শুভদীপ দাশগুপ্ত ।

১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন নির্মলা মিশ্র। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য- স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন, অসংখ্য আধুনিক বাংলা গান। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, বল তো আরশি তুমি মুখটি দেখে, কাগজের ফুল বলে, সবুজ পাহাড় ডাকে প্রভৃতি।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...