Tuesday, June 23, 2026

Entertainment: ‘মালতি’র দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়, প্রকাশ্যে নিক – প্রিয়াঙ্কা কন্যা

Date:

Share post:

মেয়ে মালতিকে নিয়ে প্রকাশ্যে এলেন প্রিয়াঙ্কা নিক জোনাস (Priyanka Nick Jonas)। এই প্রথম একরত্তিকে দেখল নেট দুনিয়া। ছবি ভাইরাল হতে এতটুকু সময় লাগে নি। আর তাতেই মুগ্ধ প্রিয়াঙ্কার অনুরাগীরা। সুখবর মিলেছিল মাস কয়েক আগে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) জানিয়ে দিয়েছিলেন তাদের সন্তান আগমনের সুখবর। সারোগেসির মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। কিন্তু মা হওয়ার পর থেকেই মেয়েকে ক্যামেরার সামনে আনেননি চোপড়া-জোনাস দম্পতি। তবে এবার সামনে এল স্টার কিড!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিভিন্ন সময়ে তাঁকে বলিউডের নানা সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। প্রাক্তন এই বিশ্বসুন্দরী দেশে বিভিন্ন ছবিতে কাজ করার পর বর্তমানে বিদেশে আছেন।পপস্টার নিক জোনাসকে বিয়ে করার পর থেকে তিনি আমেরিকাতেই চুটিয়ে সংসার করছেন। এখন তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের মা। গত ২২শে জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। কিন্তু সন্তানের মুখ কিছুতেই প্রকাশ্যে আনেন নি। এরপর মেয়ের নাম রাখা নিয়েও অনেক জল্পনা সমালোচনা হয়। জানা যায় ,প্রিয়াঙ্কা তার মেয়ের নাম রেখেছেন মালতি মেরি জোনাস। এহেন নাম কেন তাই নিয়েও প্রশ্ন উঠেছিল? এবার সেই কন্যা সামনে এল। তবে প্রিয়াঙ্কা নন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু তামান্না দত্ত মালতি তথা চোপড়া কন্যার বেশ কিছু ছবি ইন্টারনেটে আপলোড করেছেন। দেখে অনেকের ধারণা সম্ভবত কোনও বিশেষ পার্টিতে ছবিটি তোলা হয়েছে। মিষ্টি মেয়ের প্রশংসা করছেন সবাই। নেটিজেনদের মতে প্রিয়াঙ্কা চোপড়ার মতোই সুন্দরী তাঁর মেয়ে মালতি।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...