Saturday, June 27, 2026

১৬০০ পদ তৈরি, সার্ভার রুম পেলেই কাজ এগোবে: কুণালের আশ্বাসে সন্তুষ্ট SSC-র শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

SSC-র শারীরশিক্ষা-কর্মশিক্ষায় ১৬০০ পদ তৈরি। কিন্তু আইনের ফাঁসে আটকে সার্ভার রুম। ফলে থমকে রয়েছে নিযোগ। দ্রুত তাঁদের কাউন্সিলিং-এর ব্যবস্থা করার আর্জি নিয়ে রবিবার, তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা। আদালতের কাছে আবেদন করে দ্রুত এই জট খোলার চেষ্টা হবে বলে আশ্বাস দিয়েছেন কুণাল।

এসএসসি-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা নিযোগের দাবি জানিয়েছে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নায় বসেন। ৩০ এপ্রিল তাঁদের আবেদনে সাড়া দিয়ে সেখানে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাঠিয়ে দেন কুণাল। মমতা তখন দিল্লিতে। সেখান থেকে ফিরে ৩মে ঈদের দিন আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ ৫ মে শিক্ষা দফতরের দুজন উচ্চপদস্থ আধিকারিক গিয়ে ধর্না মঞ্চে আন্দোকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ মে তিনি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার ১৬০০ পদ তৈরি করেন। কিন্তু তদন্তের কারণে সিল করা হয়েছে SSC-র সার্ভার রুম। ফলে থমকে গিয়েছে নিয়োগ। এই জটিলতা কাটাতেই এদিন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীরা। কুণাল বলেন, এই বিষয়টি মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আন্তরিকতার সঙ্গে বিষয়টিতে নজর রাখছেন। শিক্ষা দফতর ও এসএসসি ওই সার্ভার রুম হাতে পেতে হাই কোর্টে (High Court) আবেদন করবে। দ্রুত সার্ভার রুম হাতে পেয়ে কাউন্সিলিংয়ের কাজ শুরু করতে চেষ্টা করবে। তৃণমূল মুখপাত্রের সঙ্গে কথা বলে সন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা। এবার দ্রুত নিয়োগ শুরু হবে বলে আশাবাদী সকলে।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...