Tuesday, March 31, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কমনওয়েলথ গেমসে সোনা জয় বাংলার অচিন্ত্য শিউলির। ভারোত্তোলনে সোনা জিতলেন অচিন্ত্য। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি। গেমস রেকর্ডও গড়লেন অচিন্ত্য।

২) কমনওয়েলথ গেমসে প্রথম জয় ভারতের। রবিবার পাকিস্তানকে  ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে পদকের আশা জিইয়ে রাখল ভারতের প্রমিলা ব্রিগেড।

৩) কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা  পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় তরুণের হাত ধরে।

৪) ডুরান্ড কাপে ডার্বি পিছিয়ে যাওয়ায় হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন,” প্রথম ম্যাচ ডার্বি খেলতে হবে জানার পরেই আমরা প্রস্তুতির বিশেষ পরিকল্পনা করেছিলাম। এখন তা বদলাতে হবে। এটা খুবই সমস্যার। যে ভাবে ক্রীড়সূচি পরিবর্তন করা হচ্ছে তাতে আমি অত্যন্ত হতাশ।

৫) সকালেই কলকাতা পা দিয়েছেন, আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দলের সঙ্গে বিকেলের অনুশীলনে নেমে পরলেন ফ্লোরেন্তিন পোগবা। কবে মাঠে নামার মত জায়গায় পৌছবেন ফ্লোরেন্তিন পোগবা? এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী তিনি। এই নিয়ে পোগবা বলেন, “ফিট রয়েছি।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...