Saturday, June 20, 2026

রংবদল! সবুজের পরিবর্তে এবার সাদা বোতলে মিলবে স্প্রাইট

Date:

Share post:

বোতলের রঙে এবার পরিবর্তন আনতে চলেছে স্প্রাইট (Sprite)। এবার থেকে আর দেখা যাবে না পুরানো সবুজ রঙের ঠাণ্ডা পানীয়ের বোতল। কোকা কোলা (Coca Cola) কোম্পানির তরফে জানানো হয়েছে, সবুজ রং বদলে এবার থেকে স্প্রাইটের বোতল হবে সাদা ও স্বচ্ছ। তবে শুধু রং নয়, বদলে যাচ্ছে স্প্রাইটের লোগোও (Logo)। নতুন বোতলে বড় আকারে লেখা থাকবে রিসাইকেল মি (Recycle Me) শব্দটি। পরিবেশ দূষণের (Pollution) বিষয়টিকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঠাণ্ডা পানীয় (Cold Drinks) প্রস্তুতকারী সংস্থাটি। তবে ইতিমধ্যে বাজার থেকে সব সবুজ স্প্রাইটের বোতল তুলে নেওয়া হয়েছে। বাজারে আসতে চলেছে সাদা রঙের বোতল।

কোকা কোলা কর্তৃপক্ষ জানিয়েছে, পলিইথিলিন টেরিপথ্যালেট (PET) দিয়ে তৈরি হতো সবুজ রঙের বোতলটি। তবে এই ধরণের প্লাস্টিককে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার থেকে অনেকটাই সহজ সাদা বোতলে ভরে স্প্রাইট বাজারে বিক্রি করার কাজ। পাশাপাশি স্বচ্ছ বোতলে পানীয় বাজারে বিক্রি হলে বিক্রেতাদের কাছে আরও গ্রহণযোগ্যতা বাড়বে বলেই মনে করছেন সংস্থার আধিকারিকরা। কিন্তু প্ল্যাস্টিকের বোতল (PET Bottle) ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা জানিয়েছে ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা। পলিইথিলিন টেরিপথ্যালেট পুনরায় ব্যবহারযোগ্য হলেও ছোট বোতলের ক্ষেত্রে তা আর কার্যকরী হয় না। সেটিও বোতলের রং পরিবর্তন হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে এক মার্কিন সংস্থা ইতিমধ্যে বোতলের রং বদলের কাজ শেষ করেছে। প্লাস্টিকের সবুজ বোতলগুলি থেকেই নতুন বোতল তৈরি করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে বোতলের ঢাকনায় কোনও বদল আনছে না কোকা কোলা। থাকছে পুরনো সবুজ রঙের ঢাকনাই।

আরও পড়ুন- কমনওয়েলথ গেমসে বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের, এবার বিতর্ক টেবিল টেনিসে

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...