Monday, April 13, 2026

প্রায় ৬ ঘণ্টা জেরার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার ইডির

Date:

Share post:

ফের সংবাদের শিরোনামে মহারাষ্ট্র। জমি দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি। তদন্তে অসহযোগীতার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন:দিল্লিতে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত ! ১৭ হাজারের ভাড়া এবার ৬০ লাখ টাকা ! মাথায় হাত উদ্যোক্তাদের

জমি দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত শিবসেনা সাংসদের বাড়িতে রবিবার হানা দেয় ইডি। এরপর টানা ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে বলে খবর। তবুও ইডির তদন্তে অসহযোগিতা করার কারণেই সঞ্জয় রাউতকে রবিবার সন্ধ্যাবেলায় নিজেদের অফিসে নিয়ে যায় ইডি।

এদিকে, রবিবার ইডির অভিযান শুরুর আগেই সঞ্জয় ট্যুইট করেন, ‘মিথ্যে পদক্ষেপ, নির্জলা মিথ্যে অভিযোগ। আমি শিবসেনা ছাড়ার লোক নই। মরে গেলেও আত্মসমর্পণ করছি না। লড়াই চলবে।’ অন্যদিকে,ইডির অভিযান চলাকালীনই সঞ্জয়ের বাড়ির সামনে জড়ো হন শিবসৈনিকরা। ইডির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি রাউতকে ফাঁসানো হচ্ছে। মোদি বিরোধী কট্টর সমালোচক হিসাবেই পরিচিত উদ্ধব ঠাকরে। সেকারণেই বিজেপি ও ইডি মিথ্যা মামলায় রাউতকে ফাঁসাচ্ছে বলে দাবি ওঠে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...