Tuesday, June 9, 2026

বিধ্বংসী আগুন জব্বলপুরের বেসরকারি হাসপাতালে, মৃত অন্তত ১০, আহত ২৩

Date:

Share post:

জব্বলপুরের (Jabalpur) নিউ লাইফ মেডিসিটি সুপার স্পেশালিটি হাসপাতালে (New Life Multi-speciality Hospital) বিধ্বংসী আগুন। এই ঘটনায় ২৩ জন আহত ও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

এই বিষয়ে জব্বলপুরের এসপি সিদ্ধার্থ বহুগুনা জানিয়েছেন, ভয়াবহভাবে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন মারত্মকভাবে অগ্নিদগ্ধ। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও আরও বেশকয়েকজন আহত। মৃতদের শনাক্ত করা হচ্ছে।

এই ঘটনার পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিবৃতি দিয়ে বলেন, জব্বলপুরে হাসপাতালে আগুন লাগার খবর দুঃখজনক। স্থানীয় প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যসচিবকে বিষয়টির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকার্যে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দেওয়ারও ঘোষণা করেছেন।

 

 

 

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...