Thursday, April 2, 2026

ভয়াবহ মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী: অর্থমন্ত্রী নির্মলাকে একহাত নিলেন অধীর

Date:

Share post:

দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির(Price Hike) জেরে নাকাল দেশবাসী। দীর্ঘ টালবাহানার পর সংসদে এবিষয়ে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্র সরকার। মূল্যবৃদ্ধি নিয়েই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhari)। স্পষ্ট ভাষায় জানালেন, কেন্দ্রের(Central) তরফে যে সব বক্তব্য পেশ করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই, সবই কথার কথা। মানুষের কাছে প্রশ্ন করুন মূল্যবৃদ্ধিতে তাদের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। সরকার দেখানোর চেষ্টা করছে সব কিছু ঠিক আগে। কিন্তু বাজারে আগুন লেগেছে। মানুষের পকেটে আগুন লেগেছে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর বলেন, সরকার নিজেকে বাঁচাতে কোথায় কোথায় ইউপিএ আমলের উদাহরণ টানে। একটা সময়ে সিলিন্ডার ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা ছিল। পেট্রোল ডিজেলের দাম কোথা থেকে আজ কোথায় এসে পৌঁছে গিয়েছে। টাকার দাম পড়তে পড়তে আজ কোথায় এসে ঠেকেছে। অথচ সংসদে বেকার তথ্য খাড়া করে সাফাই দিচ্ছে কেন্দ্র। মূল সমস্যা ছেড়ে অন্য বিষয়ে কথা বলা হচ্ছে। প্রতিবাদ করলে বের করে দেওয়া হচ্ছে। অধীর আরও বলেন, এই সরকার শুধু জ্ঞান দেয় দেশে “রাবড়ি কালচার'(বিনামূল্যে বিতরণের সংস্কৃতি) শেষ করতে হবে। “খাদ্য অধিকার আইন” যা ভারতে চালু হয়েছিল সোনিয়া জি এবং মনমোহন সিংয়ের সময়ে। তারই আওতায় আজ ভারতের দরিদ্র মানুষ সস্তায় খাদ্যশস্য পাচ্ছে। এটা তাদের অধিকার। আর সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার

মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে অধীর আরও বলেন, করোনাকালে যখন বিরোধীদের তরফে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের বেহাল অবস্থায় দাবি করা হয়েছিল বিনামূল্যে রেশন দেওয়ার। এই রেশন কোনও দয়া নয়, সরকারের দায়িত্ব। সরকারি গুদামে খাদ্যশস্য জমে ছিল সেটাই দেওয়া হয়েছে। এবং সেটা সাধারণ মানুষের পাওয়ার অধিকার।


Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...