Tuesday, March 17, 2026

জল্পেশে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রীর, ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা

Date:

Share post:

জল্পেশে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। খবর পাওয়া মাত্রই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সরকারের তরফে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছেন তিনি।এমনকি জল্পেশ  যাওয়ার পথে ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে  জলপাইগুড়ি জেলা প্রশাসন।

আরও পড়ুন:ফলাহারে পার্থর মাসিক ব্যয় আড়াই লক্ষ! ফলের হিসেব নিয়ে তদন্তে ইডি

জল্পেশের দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, জল্পেশ মন্দিরে যাওয়ার পথে কোচবিহারের শীতলকুচির ১০ নিহত পুণ্যার্থীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।

এদিন কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পরই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান ১০ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৬ জনকে। জানা যায় গাড়িতে ডিজে বাজিয়ে ছুটছিল পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যানটি। শর্ট সার্কিট থেকেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপরই তৎপর হয় প্রশাসন। ডিজে, মিউজিক বক্স বা যে কোনও রকম বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে মন্দিরে যাওয়া নিষেধাজ্ঞা জারি করে তারা।

এদিকে দুর্ঘটনার খবর পেতেই সোমবার বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কোচবিহারের জেলাশাসক, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক, পুলিস সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...