Friday, April 3, 2026

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, নিহত ১

Date:

Share post:

অস্ত্র আইনে বদল আনার পরও বন্দুকবাজের দাপট কমছে না আমেরিকায়। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ মার্কিন মুলুকের রাজধানী ওয়াশিংটন ডিসির এফ স্ট্রিট নর্থ ইস্টের ১৫০০ ব্লকে ফের গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। ইতমধ্যেই প্রাণ হারিয়েছেন ১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:মার্কিন ড্রোন হামলায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী, জানালেন বাইডেন

টুইটারে ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর উত্তর-পূর্বের এফ স্ট্রিটে আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট কন্টে জানিয়েছেন, ওই ঘটনায় ছ’জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলির আঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় ।হামলাকারীকেও এখনও গ্রেফতার করা যায়নি।

প্রসঙ্গত, মার্কিন মুলুকে একের পর এক বন্দুকবাজ হানায় অসহায় মানুষের প্রাণহানির ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনের শীর্ষকর্তারাও।গত জুলাই মাসেও ইন্ডিয়ানা প্রদেশের একটি শপিং মলে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণ হারান ৬ জন। আহত হন বহু মানুষ। এর আগেও এহেন একাধিক ঘটনায় জেরে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে বদল আনা হয়। তবে নতুন আইনেও পরিস্থিতিতে বিশেষ বদল যে ঘটেনি তা এই ঘটনায় স্পষ্ট।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...