Tuesday, June 23, 2026

Corona Update: সামান্য কমল সংক্রমণ ! বাড়ছে সুস্থতার হার

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে গত কয়েকদিন ধরে উদ্বেগ ক্রমশই বাড়ছিল। কিছুতেই ২০ হাজারের নিচে নামছিল না সংক্রমণের গ্রাফ। অবশেষে স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেস (Active case)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Central Health Ministry) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন।

করোনা নিয়ে উদ্বেগ কিছুটা হলেও কমল। সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের সংখ্যা এবার নামল ১৪ হাজারের নিচে। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৩৯ হাজার ৭৯২জন। সোমবার এই সংখ্যা ছিল ১ লক্ষ ৪৩ হাজারের বেশি। স্বভাবতই বেশ খানিকটা স্বস্তিতে স্বাস্থ্যমহল থেকে আমজনতা। দেশের যে রাজ্যগুলিতে করোনা পরিসংখ্যান সবচেয়ে উদ্বেগজনক তার মধ্যে রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি। বাংলাতেও ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। গত সপ্তাহের শেষদিকে অনেকটা কমে হাজারের কাছাকাছি এসেছে। এই মুহূর্তে দেশে করোনাকে (COVID 19) জয় করে সুস্থতার হার প্রায় ৯৮.৪৯ শতাংশ। মঙ্গলবার দেশের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে এখনও পর্যন্ত মোট ২০৪ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।


Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...