Tuesday, March 31, 2026

সোমবার মধ‍্যরাতে ভারোত্তলনে ব্রোঞ্জ পদক জয় হরজিন্দরের

Date:

Share post:

সোমবার মধ‍্যরাতে ফের পদক জয় ভারতের ( India)। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করলেন হরজিন্দর কৌর (Harjinder Kaur)। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুলতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে ৯০ কেজি তুলে ফেলেন হরজিন্দর। তৃতীয় প্রচেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি ভার তোলেন।

ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় তারকা। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন কানাডার অ্যালেক্সিস।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...