Saturday, June 27, 2026

শুরু প্রবল বৃষ্টি, আগামি কয়েক ঘণ্টায় ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Date:

Share post:

ঝেঁপে এল বৃষ্টি, ভাসতে চলেছে তিলোত্তমা। সকাল থেকেই মেঘলা আকাশ,বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি । ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলিতেও। এবার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগণাতে প্রবল বৃষ্টি হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ শুধু বৃষ্টিই নয় বইবে ঝোড়ো হাওয়া। বাজ পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আলিপুর আবহাওয়া দফতর জারি করেছে সতর্কতা। এই ঝড়ঝঞ্ঝা চলাকালীন মানুষজনকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে৷

গত কয়েকদিন ধরে গুমোট গরম আর বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকায় বৃষ্টির আশায় অধীর আগ্রহে বসে ছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। বরং উত্তরবঙ্গে ৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। পয়লা জুন থেকে পয়লা অগাস্ট পর্যন্ত এই মরসুমে ঘাটতি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে । কলকাতার কিছু অংশে সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। এদিকে, উত্তরবঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন কোনও কোনও এলাকায় ধ্বস নামতে পারে বলে মনে করা হচ্ছে।


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...