Monday, June 22, 2026

India Team: বদলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম‍্যাচের সময়, জেনে নিন কখন হবে এই ম‍্যাচ

Date:

Share post:

বদলে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India- West Indies) তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচের সময়। মঙ্গলবার রাত সাড়ে ন’টায় হবে এই ম‍্যাচ। কারণ হিসাবে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই দেরিতে ম্যাচ শুরু হওয়ার কথা জানান হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে।

সোমবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামে রোহিত শর্মার দল। সেই ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারে টিম ইন্ডিয়া। এই হারের ফলে সিরিজে সমতা ফেরায় ক‍্যারিবিয়ানরা। সোমবার দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হয় দেরিতে। রাত আটটার বদলে ম‍্যাচ শুরু হয় এগারোটায়। কারণ হিসাবে বলা হয়েছে, ক্রিকেটারদের ব্যাগ ঠিক সময় না আসায় খেলা শুরু করা যায়নি। এদিকে মঙ্গলবার ফের খেলতে নামবে দুই দেশ। সিরিজের তৃতীয় টি-২০ ম‍্যাচে নামবে তারা। এই অবস্থায় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই তৃতীয় টি-২০ ম‍্যাচ দেরিতে শুরু হবে বলে জানান হল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে।

সোমবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৩৮ রান করে ভারতীয় দল। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ক‍্যারিবিয়ানরা। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য ভারত অধিনায়ক রোহিত শর্মার।

আরও পড়ুন:সোমবার মধ‍্যরাতে ভারোত্তলনে ব্রোঞ্জ পদক জয় হরজিন্দরের

 

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...