Monday, June 22, 2026

সেপটিক ট্যাঙ্কে বোমা বিস্ফোরণ, কাঁপল দাঁতন

Date:

Share post:

বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতন (Danton) । এখানকার পুন্দড়া গ্রামে গতরাতে হঠাৎ বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তির বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বোমা মজুত করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণে তীব্রতা এতটাই আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নুড়ি পাথর। এরপর দাঁতন থানার পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করে তাঁরা।

ধৃত অধর গোরাইয়ের পরিবারের তরফে জানান হয়েছে যে তাঁদের পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে দুষ্কৃতীরা ওই বোমা লুকিয়ে রেখেছিল। আজ ধৃতকে দাঁতন আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...