Monday, June 8, 2026

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

Date:

Share post:

ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়। জোরকদমে চলছে জেরাপর্ব। যদিও বিপুল টাকার উৎস কী, তার কোনও সদুত্তর পাননি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে হাসপাতালের নির্দেশমত আজ, মঙ্গলবার ফের স্বাস্থ্য পরীক্ষা করা হবে পার্থ-অর্পিতার। কড়া নিরাপত্তা বলয়ে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে তাদের নিয়ে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন:ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি, কেন?

পার্থ-অর্পিতার সুরক্ষার জন্য আরও তৎপর হয়ে উঠেছে ইডি। এদিন সকাল ১০টায় সিজিও কমপ্লেক্স থেকে ৬টি গাড়ির কনভয় বের হয়ে জোকার উদ্দেশ্যে রওনা হয়। এরমধ্যে একটিতে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। অন্যটিতে রয়েছেন অর্পিতা। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান।

আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজত হয় পার্থ এবং অর্পিতার। হেফাজতে থাকাকালীন অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ও একাধিক সম্পত্তি উদ্ধার হয়। আগামিকাল,বুধবার হেফাজতের মেয়াদ শেষ হবে। বুধবারই আদালতে তার বিশদ তথ্য তুলে ধরবেন তদন্তকারীরা। অর্পিতার দাবি, উদ্ধার হওয়া সমস্ত টাকা পার্থর। আবার পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।তাই টাকার উৎস সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি ইডি।

এদিকে পার্থ এবং অর্পিতার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির হদিশ মিলেছে, সেগুলি সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। ফ্রিজড করা হয়েছে অ্যাকাউন্ট।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...